• রাজশাহী, বাংলাদেশ
  • [english_date]
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

মেডিকেলে চান্স না পেয়ে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ: Saturday, 26th July, 2025 3:43

মেডিকেলে চান্স না পেয়ে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ না পেয়ে দীর্ঘ হতাশা থেকে চাঁপাইনবাবগঞ্জে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে পৌর এলাকার বালুবাগান মহল্লার নিজ বাসার শয়ন কক্ষে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন বলে জানান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

মৃত শিক্ষার্থী পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড বালুবাগান মহল্লা নিবাসী শামসুজ্জোহা ইসলামের ছেলে ইব্রাহিম (২৩)।

পরিবারের স্বজনরা জানান, চলতি বছর অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি ইব্রাহিম। আর তাই মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সকলের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ইব্রাহিম।

এদিকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮