• রাজশাহী, বাংলাদেশ
  • [english_date]
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

“মাত্র ২ ঘণ্টায় হারানো মোটরসাইকেল উদ্ধার”

প্রকাশ: Monday, 7th July, 2025 1:07

“মাত্র ২ ঘণ্টায় হারানো মোটরসাইকেল উদ্ধার”

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় সাংবাদিক সজল মাহমুদের মোটরসাইকেল চুরি হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই সেটি উদ্ধার করে নজির স্থাপন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এই দ্রুত উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ।

সাংবাদিক সজল মাহমুদ বলেন, মোটরসাইকেল হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু রাজশাহী মহানগর পুলিশের আন্তরিক সহযোগিতা ও তৎপরতায় আমি অভিভূত। তিনি তাঁর হারানো মোটরসাইকেল উদ্ধারে সহায়তাকারী সহকর্মী ও বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

এই ঘটনা প্রমাণ করে, রাজশাহী মহানগর পুলিশ যে জনসেবায় কতটা সক্রিয় ও দায়িত্বশীল—এটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত।


প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮