• রাজশাহী, বাংলাদেশ
  • [english_date]
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

আইপিএলে করোনার হানা, আক্রান্ত এক বিদেশি ক্রিকেটার

প্রকাশ: Monday, 19th May, 2025 10:19

আইপিএলে করোনার হানা, আক্রান্ত এক বিদেশি ক্রিকেটার

অনলাইন ডেস্ক : লক্ষ্ণৌর বিপক্ষে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না ট্রাভিস হেড। কারণ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তাই এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। এমনকি দলের সঙ্গে ভেন্যুতেও যেতে পারবেন না। এ তথ্য জানিয়েছেন হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

দুই-তিন বছর আগেও করোনায় আক্রান্ত হওয়া খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তবে এখন বিশ্বজুড়ে করোনার প্রকোপ অনেকটাই কম। আক্রান্ত হওয়ার খবরও সেভাবে প্রকাশ্যে আসে না। এই পরিস্থিতিতে কীভাবে হেড করোনায় আক্রান্ত হলেন তা দেখা হচ্ছে।

ভেট্টোরি বলেছেন, ‘হেড কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। তাই সে যেতে পারছে না। আশা করি পরের ম্যাচেই তাকে পাওয়া যায়। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠছে কি না এবং খেলার মতো অবস্থায় রয়েছে কি না সেটা আগে দেখতে হবে।’

গত বারের ফাইনালিস্ট হায়দরাবাদ ইতোমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। লক্ষ্ণৌর বিপক্ষে তাদের মানরক্ষার লড়াই। অন্য দিকে, ঋষভ পান্তদের টিকে থাকার লড়াই। তারা সব ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। তাতেও প্লে-অফ নিশ্চিত হবে এমনটা বলা যাচ্ছে না।


প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮